১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শাজাহানপুরে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুরে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় এ অবরোধ কর্মসূচি চলে। পরে থানা পুলিশের সাথে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে অটোরিকশা চালকরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে অটোরিকশা রেখে শতাধিক চালক বিক্ষোভ শুরু করেন। তারা পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। অবরোধ চলাকালে সড়কের উভয়পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়লে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকালে অটোরিকশা চালকরা অভিযোগ করেন, নন্দীগ্রমের অটোরিকশা থেকে কোন টাকা নেওয়া হয় না। কিন্তু শাজাহানপুরের অটোরিকশা চালকদেরকে মাসিক ৫শ’ টাকা হারে চাঁদা দিতে হবে বলে দাবি করা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান, অবরোধের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেন। চালকদের সাথে উদ্ভুত পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেন। তাতে তিনি জানতে পারেন ৫ আগস্টের আগে পুলিশ মাসিক ভিত্তিতে টাকা নিতো। কিন্তু বর্তমানে টাকা নেয়ার কোন অভিযোগ নেই। তবে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চালানো নিয়ে হাইওয়ে পুলিশের সাথে চালকদের ভুল বুঝাবুঝির ঘটনা ঘটেছিল। আলোচনার মাধ্যমে তা সমাধান হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শাজাহানপুরে মহাসড়ক অবরোধ

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শাজাহানপুরে মহাসড়ক অবরোধ

Update Time : ০৪:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬