১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে খোরশেদ হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে খোরশেদ হত্যা মামলার ৪ নম্বর আসামি মো. বেল্লালকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২ বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত পোনে একটার দিকে বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সে ওই এলাকায় শেকুল প্রামাণিকের বাড়িতে আত্মগোপন করেছিল। ধৃত মোঃ বেল্লাল শাজাহানপুরের মাদলা পূর্বপাড়ার মৃত রসূলের ছেলে। এ হত্যার ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বেলা ১১ টার দিকে খোরশেদ শাজাহানপুরের মাদলা বাজারে যান। জিনিসপত্র কেনাশেষে বাড়িতে ফেরার পথে বাজারের পূর্বপাশে মতি ইলেকট্রিক্স দোকানের সামনে তিনি আসামিদের কবলে পড়েন। এসময় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আসামিরা তার পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে অটোরিকশাযোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর চিকিৎসকের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ৮ নভেম্বর রোববার বিকেলে তিনি মারা যান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার

শাজাহানপুরে খোরশেদ হত্যা মামলার আসামি গ্রেফতার

Update Time : ০৭:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬