১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ জন পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক সেবনের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সাধারণ নিবন্ধন (জিআর) মামলার নয়টি এবং সিআর মামলার আটটি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে। এ সময় মোট ১৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেন্সী বেগম, ওয়াছেদ, লিটন, নাহিদ হাসান, রুবেল মিয়া, নুরুল ইসলাম ওরফে লাল চাঁন, ফুল মিয়া, দুলালী বেগম, শাহ আলম, সিপন আলী, উম্মে সুমাইয়া জাহান, আব্দুস সোবাহান, রুপম কুমার সাহা, শামীম আহম্মেদ, মানিকুজ্জামান, ছানোয়ার হোসেন ও লিটন মিয়া।

এ ছাড়াও আজ উপজেলার রানীনগর এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদীন বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শাজাহানপুরে মহাসড়ক অবরোধ

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার

Update Time : ০৭:০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬