১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

সারিয়াকান্দিতে পাঁচ কোটি টাকা নিয়ে সমিতির লোকজন উধাও?

বগুড়ার সারিয়াকান্দিতে ‘সূর্যের আলো সমবায় সমিতির’ লোকজনের বিরুদ্ধে শতাধিক গ্রাহকের অন্তত পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

আমানত ও এককালীন জমানো টাকা ফেরতের দাবিতে শতাধিক ভুক্তভোগী উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলা সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগে জানা গেছে, গত ২০১৫ সালে বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের কাশাহার গ্রামের ফরিদ উদ্দিন ও সোহেল রানা ‘সূর্যের আলো সমবায় সমিতি’ প্রতিষ্ঠা করেন। সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক সোহেল রানা কড়িতলা বাজার এলাকায় একটি অফিস স্থাপন করেন। সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতেন।

এছাড়া সভাপতি ফরিদ উদ্দিনের বাড়িতেও অস্থায়ী কার্যালয় ছিল। তারা অন্য সঞ্চয় সমিতির চেয়ে বেশি লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেন। এতে আশপাশের বিভিন্ন এলাকার লোকজন ওই সমিতিতে টাকা গচ্ছিত রাখেন। গত কয়েক বছর ধরে গ্রাহকদের আমানতের বিপরীতে নিয়মিত লভ্যাংশও দেওয়া হচ্ছিল। কিন্তু গত বছর থেকে লভ্যাংশ দেওয়া বন্ধ হয়ে যায়। লভ্যাংশসহ আমানতের টাকা ফেরত চেয়ে আমানতকারীরা সমিতির সভাপতিকে চাপ দেওয়া শুরু করেন।

এরপর গত বছরের ১৪ আগস্ট থেকে কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। ওইদিন থেকেই সমিতির সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক সোহেল রানা লাপাত্তা হন। মোবাইল ফোনেও তাদের পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় অন্তত ১০০ গ্রাহক তাদের সঞ্চিত প্রায় পাঁচ কোটি টাকা ফেরত পাচ্ছেন না।

আমানতের টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং প্রতিষ্ঠানের সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক সোহেল রানার শাস্তির দাবিতে ভুক্তভোগীরা বৃহস্পতিবার সকালে কড়িতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী হেলেনা, খোদেজা, মুর্শিদা, সুলতান মাহমুদ, জহুরুল ইসলাম, শারমিন প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী শারমিন বলেন, তার স্বামী এই সমিতিতে চাকরি করতেন। সে কারণে তিনি সমিতিতে সাড়ে সাত লাখ টাকা এফডিআর করেন।

তিনি বলেন, তারা কখনও বুঝতে পারেননি তাদের টাকাগুলো নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক উধাও হবেন। ফরিদ উদ্দিন ও সোহেল রানা অনেক অসহায় গরিব মানুষের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন।

আরেক ভুক্তভোগী মুর্শিদা বলেন, তিনি অত্যন্ত গরিব। শখ ছিল গহনা বানানোর। সে কারণে গরু বিক্রি করে দুই লাখ টাকা সঞ্চয় করেন। সে টাকাও সমিতির লোকজন নিয়েছেন। টাকাগুলো চাহিবামাত্র দেওয়া কথা ছিল। প্রথমদিকে কিছুদিন লাভ দেয়। পরে আর দেয়নি।

তিনি আরও জানান, তার দেখাদেখি মেয়ে দিপা দুই লাখ টাকা ও ছেলে সুলতান মাহমুদ সাড়ে পাঁচ লাখ টাকা সঞ্চয় করেছেন। এ টাকা ফেরত না পেলে তারা নিঃস্ব হয়ে যাবেন। টাকা ফেরত পেতে অফিসে ধরনা দিতে দিতে ক্লান্ত মুর্শিদা সমিতির পলাতক সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, তার বড় ভাই প্রতিবন্ধী। তিনি রুটির কারখানায় কাজ করেন। লাভের আশায় তিনিও (ভাই) সমিতিতে এক লাখ টাকা জমা করেছিলেন। বার বার টাকা ফেরত চাইলেও সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক দেননি। এখন তারা লাপাত্তা। টাকার চিন্তায় অস্থির হয়ে পড়েছেন।

মোবাইল ফোন বন্ধ ও বাড়িতে না থাকায় এ ব্যাপারে ‘সূর্যের আলো সমবায় সমিতির’ সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্যও পাওয়া যায়নি।

সারিয়াকান্দি উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ ঘটনা জানার পর থেকে টাকাগুলো ফেরত দিতে যোগাযোগ করা হয়েছে; কিন্তু সমিতির সভাপতি বা সম্পাদক তার সঙ্গে দেখা করেননি। ভুক্তভোগীরা অভিযোগ করলে তাদের আইনগত সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) নূর আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী গ্রাহকরা লিখিত অভিযোগ করলে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস বলেন, তার কাছে সমবায় সমিতির বিষয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। আমানতকারীরা লিখিত অভিযোগ দিলে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সারিয়াকান্দিতে পাঁচ কোটি টাকা নিয়ে সমিতির লোকজন উধাও?

Update Time : ০৬:৩৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬