রেলওয়ে প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্যের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা। তাঁদের অভিযোগ, একই এলাকায় অন্য জমির মূল্য যেখানে শতাংশপ্রতি এক লাখ থেকে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, সেখানে তাঁদের জমির মূল্য ধরা হয়েছে মাত্র সাত হাজার টাকা।
বৃহস্পতিবার (০৪ জুন) বেলা ১১টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত ৮৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছে। প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। এ প্রকল্পে প্রায় ৯৬০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় ৪৭৯ একর এবং সিরাজগঞ্জে ৪২০ একরের বেশি জমি রয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৯০০ কোটির বেশি টাকা।বগুড়ার পণ্য
মানববন্ধনে অংশ নিয়ে মো. রাসেল আহম্মেদ বলেন, ‘পাশের এলাকার জমির জন্য সরকার দেড় লাখ টাকা শতাংশ দিচ্ছে, আর আমাদের জমির মূল্য ধরা হয়েছে সাত হাজার টাকা। একই এলাকার জমির ক্ষেত্রে এমন বৈষম্য মেনে নেওয়া যায় না।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























