১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প!

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে খামেনির সঙ্গে বৈঠক হতে পারে।

বুধবার (৩ জুন) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই এবং সবকিছু কীভাবে এগোয় তার ওপর নির্ভর করে কোনো এক সময়ে সম্ভবত আমাদের সাক্ষাৎ হবে।

উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকা সত্ত্বেও খামেনি এখনো ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এবং ইরানি কর্তৃপক্ষও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ট্রাম্প বলেন, আমি এখনো তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি। তবে বিভিন্ন প্রতিবেদনে তার শারীরিক অবস্থা নিয়ে নানা তথ্য প্রকাশিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্যকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে দুদেশের মাঝে চলমান উত্তেজনা এখনও কমেনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

মোজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প!

Update Time : ০৬:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬