০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ন্যাটালি বেকারের মনোনয়ন অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে। তবে রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আগে সিনেটের অনুমোদন পেতে হবে তাকে।

প্রথমে সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে তার মনোনয়ন পর্যালোচনা করা হবে। সেখানে অনুমোদন পেলে পূর্ণাঙ্গ সিনেটে ভোটাভুটির জন্য পাঠানো হবে।

বর্তমানে পাকিস্তানে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত না থাকায় দেশটিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের নেতৃত্ব দিচ্ছেন ন্যাটালি বেকার।

২০২৫ সালের জানুয়ারিতে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব নেন ন্যাটালি বেকার। এর আগে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড আর্মিন ব্লোমের দায়িত্ব শেষ হলে তিনি এ পদে আসেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে পাকিস্তানে মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে যোগ দেন বেকার।

ইসলামাবাদে আসার আগে ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কাতারের দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন সার্ভিসে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে ন্যাটালি বেকারের। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন তিনি।

তার উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে—লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের ইরান আঞ্চলিক উপস্থিতি কার্যালয়ের উপপরিচালক এবং কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিকটপ্রাচ্যবিষয়ক ব্যুরোর উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

Update Time : ০৫:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬