০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামে বিষধর সাপের কামড়ে বিশাল প্রামাণিক (১৯) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। বাকপ্রতিবন্ধী ছিলেন তিনি। বিয়ের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশাল প্রামাণিক সাগরপুর গ্রামের ইউনুস প্রামাণিক ওরফে ঘাবু প্রামাণিকের ছেলে। তিনি জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী ছিলেন। প্রায় ২০-২২ দিন আগে একই ইউনিয়নের দড়িমুকুন্দ মধ্যপাড়া গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করছিলেন তিনি।

কোরবানির ঈদ উপলক্ষে গত শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কমুলপুর চরে মামার বাড়িতে দাওয়াত খেতে যান বিশাল। সেখানে রোববার কিছু কেনাকাটার উদ্দেশ্যে দোকানে যাওয়ার পথে তাঁকে একটি বিষধর সাপ কামড় দেয় বলে জানা গেছে।

বাকপ্রতিবন্ধী হওয়ায় তিনি কাউকে বিষয়টি বুঝিয়ে বলতে পারেননি। ফলে সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। একপর্যায়ে রোববার রাত ১০টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন।

সোমবার সকালে শেরপুর উপজেলার মির্জাপুরের আড়ংশাইল কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় বিশেষ করে বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই নববিবাহিত এই যুবকের মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৬:৩৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬