০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

শেরপুরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেল ৫ টায় শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের রাজনীতিতে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আজও আমাদের পথ দেখায় এবং অনুপ্রেরণা জোগায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ও শফিকুল ইসলাম শফিক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওসার আলী কলিন্স, মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, ছাত্রদলের আহ্বায়ক আরমান হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

Update Time : ০৬:৩৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬