০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে আবার নতুন করে শূন্য থেকে গড়ে তোলার মতো অবস্থায় ফিরতে হয়েছে। তাঁর মতে, রাজনৈতিক পরিবর্তনের পর গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ের অভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে একটি নতুন রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। একটি নির্বাচন হয়েছে এবং জনগণ অংশগ্রহণ করেছে।

তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময় অর্থনৈতিক ব্যবস্থাপনায় সংকট তৈরি হয়েছিল। তাঁর ভাষায়, ব্যাংক খাতে লুটপাট ও আর্থিক অব্যবস্থাপনার কারণে দেশকে নতুন করে শুরু করতে হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যাঁদের বিরুদ্ধে রিপোর্ট করা হবে, তাঁদের বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন অত্যন্ত শক্তিশালী মাধ্যম, যা মুহূর্তেই কারও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে : মির্জা ফখরুল

Update Time : ০৭:০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬