১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের খানপুর ইউনিয়নের সাফলজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- পৌর শহরের উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউডেটর শিক্ষার্থী আবু রায়হান (২০) এবং শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার প্রবাসী নান্নু মিয়ার ছেলে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজর একাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন (২০)। তাঁরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

আহতরা হলেন- রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উদ্‌যাপন করতে কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তামিম হোসেন মারা যান।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

Update Time : ০৫:০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬