১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সারিয়াকান্দিতে ঈদের দিনে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

বগুড়া সারিয়াকান্দিতে মিমি বেগম (২৩) নামের একজন গৃহবধূ তার স্বামীর হাতে খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে সারিয়াকান্দি থানার পুলিশ।

ঈদুল আযহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত কয়েকবছর আগে মিমি বেগমের একই গ্রামের ওমর আলীর ছেলে রুবেল মিয়ার (৩০) সাথে বিয়ে হয়। তাদের ঘরে আব্দুর রহমান নামের ২ বছরের একজন ছেলে সন্তান রয়েছে। গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ বিরাজমান ছিল। আজ সকালে ঈদের নামাজের পর রুবেল মিয়ার বাড়িতে মারামারির সংবাদ পাওয়া যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন রুবেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে মেরে ফেলে রেখেছে। ফলে মিমি বেগম ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসী ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সারিয়াকান্দিতে ঈদের দিনে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক

Update Time : ০৬:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬