০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

উন্নয়নের বিরহে কাতর শেরপুর বাসি, বুকের ভেতর গ্যাসের লাইন-কাধে নিয়ে ঘুরি গ্যাসের সিলিন্ডার

আশরাফুল আলম পুরন: উন্নয়নের বিরহে কাতর শেরপুর বাসি। বুকের ভিতর গ্যাসের লাইন— কাঁধে নিয়ে ঘুরি গ্যাস সিলিন্ডার। ছোট্ট শহরের বুক জুড়ে বিভেদের দেয়াল, শহরের রাস্তা ঘাটে বেদনার ক্ষত।

একটু বৃষ্টি হলেই রাস্তা হয়ে যায় ক্ষুদ্র বঙ্গোপসাগর, রিকশাওয়ালা ভাই তখন বৈঠা ছাড়া মাঝি। গর্ত এড়াতে গিয়ে মানুষ পড়ে আরেক গর্তে, মনে হয় রাস্তা না, যেন গণিতের জটিল ধাঁধা। ফুটপাত আছে, কিন্তু হাঁটার জায়গা নেই, দোকানের সাইনবোর্ডের সাথে মানুষের ধাক্কাধাক্কি। ড্রেনগুলো মুখ হা করে থাকে, যেন উন্নয়নের গল্প শুনে দীর্ঘশ্বাস ফেলছে।
শহরের বাতিগুলোও বড় অভিমানী, প্রয়োজনের সময় তারা লুকোচুরি খেলে।

রাতে অন্ধকার এমনভাবে নামে, চেনা মানুষকেও সন্দেহ হয় ভূত কিনা! গ্যাসের লাইনের স্বপ্নে মানুষ ঘুমায়, সকালে উঠে দেখে সিলিন্ডারের দাম আবার বেড়েছে। চুলার আগুন জ্বালাতে গিয়ে মনে হয় সংসার না, যুদ্ধক্ষেত্র সামলাচ্ছি। নেতাদের ভাষণে শহর সিঙ্গাপুর হয়ে যায়, বাস্তবে রিকশার চাকার সাথে কাদা উড়ে মুখে লাগে। মাইক বাজে উন্নয়নের গান, কিন্তু জনগণের কান্না মাইকের শব্দে চাপা পড়ে যায়।

একপাশে রঙিন ব্যানার, অন্যপাশে ভাঙা সেতু, দেখে মনে হয় সাজানো ছবির ভিতর লুকানো ট্র্যাজেডি। হাসপাতালের সামনে রোগীর দীর্ঘশ্বাস, অফিসের সামনে ফাইলের পাহাড়। যুবকের হাতে ডিগ্রি আছে, চাকরি নেই, চায়ের দোকানে বসেই তারা দেশের অর্থনীতি চালায়। বৃদ্ধ মানুষ লাঠি ঠুকে বলে— “এই শহর একদিন অনেক সুন্দর ছিল রে!”
তবুও শেরপুরবাসী স্বপ্ন দেখে, ভাঙা রাস্তার ধুলো মেখেও আশা বাঁচিয়ে রাখে। কারণ এই শহরের মানুষ জানে— দুঃখ যত গভীর হোক, হাসতে হাসতেই বেঁচে থাকার নামই শেরপুর।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

উন্নয়নের বিরহে কাতর শেরপুর বাসি, বুকের ভেতর গ্যাসের লাইন-কাধে নিয়ে ঘুরি গ্যাসের সিলিন্ডার

Update Time : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬