০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একাডেমির কার্যালয়ে ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমু। তিনি বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ শিল্পকলা একাডেমির কার্যক্রম নতুনভাবে শুরু হলো। এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে। পাশাপাশি একাডেমির পাশে একটি শিশুপার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যাতে শিল্পচর্চার পাশাপাশি শিশুরা খেলাধুলার সুযোগ পায়।”
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র জানে আলম খোকা বলেন, “বর্তমান সরকার স্বল্প সময়ের মধ্যেই বেশ কিছু দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করেছে। তারই ধারাবাহিকতায় শিল্প ও সংস্কৃতি চর্চার এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।” এসময় আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার ক্ন্ডুু। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান বাবু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিপনসহ স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম প্রাথমিকভাবে সংগীত, আবৃত্তি, নৃত্যকলা ও চিত্রকলার ওপর এর কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে নাট্যকলা বিভাগও চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

Update Time : ০৫:৪৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬