যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার এ ঘোষণা দিয়েছেন তিনি। স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে জুনের শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ার কথা বলেছেন তুলসী গ্যাবার্ড।
পদত্যাগ করতে চান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে তুলসী গ্যাবার্ড বলেছেন, ‘দুঃখজনকভাবে, আমি অবশ্যই পদত্যাগপত্র জমা দেব। সেটি ৩০ জুন, ২০২৬ থেকে কার্যকর হবে।’
তুলসী গ্যাবার্ড লিখেছেন, ‘আমার স্বামী আব্রাহামের সম্প্রতি অতি বিরল ধরনের বোন ক্যানসার ধরা পড়েছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে সে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। এই সময়ে তার পাশে থাকা এবং এই লড়াইয়ে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আমার অবশ্যই সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে।’
তুলসী গ্যাবার্ড চিঠিতে এ কথা লিখলেও ঘটনা সম্পর্কে অবগত হোয়াইট হাউসের একটি সূত্র বলেছে, হোয়াইট হাউস তাকে চলে যেতে বাধ্য করেছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























