০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২০ মে) দুই নেতা মার্কিন-তুর্কি সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইরান যুদ্ধবিরতি, সিরিয়া ও ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা করেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, এরদোগান ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিরোধপূর্ণ বিষয়গুলোর ‘যুক্তিসঙ্গত সমাধান সম্ভব’।

এরদোগান জানান, সংঘাত নিরসনে তুরস্ক গঠনমূলক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে সিরিয়ায় স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে ‘পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন’ বলেও মন্তব্য করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে এবং লেবাননের পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে ঠেকানো প্রয়োজন।

এ ছাড়া আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের প্রস্তুতির কথাও তুলে ধরেন এরদোগান। তিনি জানান, সম্মেলন সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি এরদোগানের সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করে বলেন, ‘তিনি একজন কঠিন নেতা এবং তার সঙ্গে আমার এমন সম্পর্ক আছে, যা অন্য কারও নেই।’

ট্রাম্প বলেন, তিনি আসলে ভালো কাজ করেছেন। কেউ কেউ সন্দেহ করতে পারে, কিন্তু আমি মনে করি তিনি যুক্তরাষ্ট্রের জন্য দারুণ একজন মিত্র।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে

Update Time : ০৬:১৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬