০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর-ড.মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিন ব্যাপি ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর।সেই লক্ষে দেশব্যাপী এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভূমিসেবা চালু করা হয়েছে। শুধু মুখরোচক কথা বললে হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটি সহজ করে গড়ে তুলতে হবে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পৌর ছাএদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

উদ্বোধন শেষে পলাশ বাসস্ট্যান্ডে প্রধান অতিথি ড.আবদুল মঈন খান পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য চাল, শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা

ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধ পরিকর-ড.মঈন খান

Update Time : ০৬:২৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬