০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সারিয়াকান্দিতে বিধবার বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগ

বগুড়া সারিয়াকান্দিতে বিধবাকে উচ্ছেদের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা এবং তাকে মারপিটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী বিধবা আনোয়ারা বেগম (৭০) বাদি হয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  রোববার (১৭ মে) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর ডোমকান্দি গ্রামে এ ধরনের ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফুলবাড়ি ইউনিয়নের চর ডোমকান্দি গ্রামের মৃত আজগর আলী সরদারের স্ত্রী আনোয়ারা বেগম (৭০) বাটোয়ারা সূত্রে প্রাপ্ত হয়ে গত কয়েক বছর ধরে নালিশী জমিতে বসবাস করছেন। এ বিষয়ে তার প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলমান রয়েছে। গত রোববার সকাল ৭ টার দিকে প্রতিপক্ষ ফজলুল হক ফুলুর ছেলে রাসেল সরকার (৩৫) এর নেতৃত্বে ৮ থেকে ১০ জন তার বসতবাড়িতে হামলা চালায়।

হামলা চালিয়ে বসতবাড়ি উচ্ছেদ করার উদ্দেশ্যে ঘরের বেড়া ভাংচুর করে। বিধবা আনোয়ারা বেগম বাধা দিলে তাকে মারপিট করে প্রতিপক্ষ এতে ফলে ঘটনাস্থলে বিধবা আনোয়ারা বেগম অসুস্থ হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আনোয়ারা বেগমের প্রতিপক্ষের লোকজন বলেন, জমিটা আমাদের। এটি আমরা অন্য একটি জমির সাথে এওয়াজ বদল করেছি। আনোয়ারা বেগমকে দীর্ঘদিন ধরেই তার নিজের জমিতে যেতে বলছি, কিন্তু তিনি যাচ্ছেন না।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে আমাদের সারিয়াকান্দি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সঠিক তদন্তের ভিত্তিতে ভুক্তভোগী বিধবাকে প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদান করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সারিয়াকান্দিতে বিধবার বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগ

Update Time : ০৭:০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬