০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

শেরপুরে দোকানঘর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি দোকানঘর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুসুম্বী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের বাসিন্দা মো. তোজাম্মেল হক (৬৫) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, লক্ষীখোলা মৌজার ৮৪১ নম্বর দাগে ২ দশমিক ২৫ শতাংশ জমি বর্তমানে তাঁর ভোগদখলে রয়েছে। ওই জমিতে তিনি একটি দোকানঘর নির্মাণ করেন।

অভিযোগে বলা হয়, গত ১১ মে দুপুর সাড়ে ১২টার দিকে একই গ্রামের আব্দুর রউফ তাঁর অনুমতি ছাড়া দোকানঘরের তালা ভেঙে জোরপূর্বক দখলে নেন। পরে বিষয়টি জানতে চাইলে আব্দুর রউফ জানান, তোজাম্মেল হকের ভাই মোজাম্মেল হকের কাছ থেকে তিনি জমিটি কিনেছেন।

তোজাম্মেল হক অভিযোগ করেন, জমির মালিকানা নিয়ে প্রশ্ন তুললে তাঁকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুর রউফ। তিনি বলেন, “আমি বৈধভাবে জমি ক্রয় করেছি। জমির প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। জোরপূর্বক দখল বা ভয়ভীতি দেখানোর অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন বলেন, জমি-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক আহত

শেরপুরে দোকানঘর দখলের অভিযোগ

Update Time : ০৬:৫৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬