বগুড়ার শেরপুরের দুবলাগাড়িতে অবস্থিত সুনামধন্য আইটি প্রতিষ্ঠান রুহুল আইটির অ্যাসেট প্রকল্পের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ ও পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ের দ্বিতীয় তলায় হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলার বিশিষ্ট খতিব মাও. এজাজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
স্বাগত বক্তব্য রাখেন রুহুর আইটির প্রতিষ্ঠাতা ও স্বত্তাধিকারী মো. রুহুল আমিন। অনুষ্ঠানে কারিগরী শিক্ষা বোর্ডের আওতায় বিশ^ব্যাংকের অর্থায়নে এ্যাসেট প্রজেক্টের ২০২৬ সালের প্রথম ব্যাচের উত্তীর্ণ ৬১ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট, ল্যাপটপ ব্যাগ ও সম্মানীর টাকা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশিক্ষণার্থী, শেরপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ইউএনও মো. সাইদুজ্জামান হিমু বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে টিকে থাকলে হলে তথ্যপ্রযুক্তিতে নিজেকে সক্ষম করে গড়ে তুলতে হবে। পাশাপাশি বেকারত্ব দূর করে স্বাবলম্বী হতে হলে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ে কঠোর পরিশ্রম করতে হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























