০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

শেরপুরে অটোভ্যান চুরি ও ছিনতাই আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি!

বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোভ্যান চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। একই রাতে দুটি অটোভ্যান চুরি ও কয়েকদিনের ব্যবধানে এক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মারধর করে নতুন অটোভ্যান ছিনতাইসহ বেশ কয়েকটি অটোভ্যান চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুর রশিদকে দুজন মহিলা ও দুজন পুরুষ যাত্রী সেজে জামাইল যাওয়ার কথাবলে ভাড়া নিয়ে সেখানে যায়। পরবর্তিতে তারা নন্দিগ্রামের ধুন্ধার বাজারে নিয়ে গিয়ে কোমল পানীর সাথে নেশাজাতীয় কিছু খাওয়ানোর পর তাকে ফেলে রেখে অটো নিয়ে চম্পট দেয়।

এ ছাড়াও উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহারি গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুইটি অটোভ্যান চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির সদস্যদের ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে ভ্যান চুরি করে নিয়ে যায়। একই কৌশলে একই গ্রাম থেকে এক রাতে দুইটি ভ্যান চুরি হওয়ায় এটিকে পরিকল্পিত ও সংঘবদ্ধ চক্রের কাজ বলেই মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের একটি ব্যাটারিচালিত অটোভ্যান ভাড়ায় চালাতেন একই গ্রামের ইসমাইল হোসেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে কাজ শেষে তিনি ভ্যানটি বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজা বাইরে থেকে আটকানো। চিৎকার শুনে পাশের লোকজনও বের হওয়ার চেষ্টা করলে তারাও একই অবস্থার সম্মুখীন হন। পরে প্রতিবেশীরা এসে দরজা খুলে দিলে দেখা যায় উঠানে রাখা অটোভ্যানটি নেই। একই রাতে একই গ্রামের সজিব হোসেনের বাড়ি থেকেও একই কায়দায় আরও একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়। এতে গ্রামবাসীর মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, গত সোমবার উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকায় রাস্তার পাশে অটোভ্যান চালক মিজানুর রহমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক সেবা দিলে তার জ্ঞান ফিরে আসে। তিনি জানান, রাতের কোনো এক সময় ৪-৫ জনের একটি দল তার গতিরোধ করে প্রথমে মারধর করে।

পরে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে নতুন অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় অটোচালকদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অনেক চালক এখন রাতে দূরপাল্লার যাত্রী বহনে অনীহা প্রকাশ করছেন। কেউ কেউ নিরাপত্তার অভাবে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অটোভ্যান চুরি ও ছিনতাইয়ের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ কাজ করছে খুব দ্রুতই এই চক্রটিকে শনাক্তের পাশাপাশি গ্রেফতার ও চুরি যাওয়া অটোগুলো উদ্ধার করতে সক্ষম হবো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ইশতেহার বাস্তবায়নে ‘নতুন যুদ্ধের’ ডাক প্রধানমন্ত্রীর

শেরপুরে অটোভ্যান চুরি ও ছিনতাই আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি!

Update Time : ০৬:৫২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬