০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বগুড়ায় নবজাতককে গলা কেটে হত্যা, মা ও সৎ বাবা আটক

বগুড়ায় নবজাতক সন্তানকে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেয়ার অভিযোগে মা ও সৎ বাবাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বগুড়া সদরের নারুলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকার নিপার বিয়ে হয়। একপর্যায়ে দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ হয়। পরে চলতি বছরের ১৫ রমজানে সদরের শেখেরকোলায় নুর আলমের ছেলে দুলালের সঙ্গে বিয়ে হয় নিপার। এরপর গতকাল শুক্রবার দিনগত রাতে নিপা একটি সন্তান প্রসব করেন। পরে লোকলজ্জার ভয়ে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়। শনিবার দুপুরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ইশতেহার বাস্তবায়নে ‘নতুন যুদ্ধের’ ডাক প্রধানমন্ত্রীর

বগুড়ায় নবজাতককে গলা কেটে হত্যা, মা ও সৎ বাবা আটক

Update Time : ০৮:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬