০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

শেরপুরে টেকসই কৃষিতে ব্র্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

বগুড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে শনিবার (৯ মে) দিনব্যাপী শেরপুর উপজেলা কৃষি অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র‍্যাক সিডের পরিবেশক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। সাধারণ কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি খরচে মাত্র ৬৩ টাকা দিয়ে মাটি পরীক্ষা করা যায়। যার মাধ্যমে পরিমিত সার ব্যবহারের মাধ্যমে অপ্রয়োজনীয় খরচ সাশ্রয় করা যায়। তিনি বলেন, বীজ ভাল হলে ফলনও ভাল হয় তাই কৃষকদের ভাল বীজ যাচাই করে নিতে হবে। পরিবেশ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক সার ও ক্ষতিকারক কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে। বিকল্প হিসেবে জৈব সার ও ফসলের পোকামাকড় দমনে প্রাকৃতিক ফাঁদ ব্যবহার করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় কৃষকদের স্বাগত জানিয়ে বীজ ও জৈব বালাইনাশক নিয়ে ব্র‍্যাকের বিভিন্ন পণ্য পরিচিতি উপস্থাপন করেন ব্র‍্যাক সিডের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো: ফেরদৌস আলম।

ব্র‍্যাক সিডের টেরিটরি সেলস অফিসার জাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় ব্র‍্যাক সিডের পরিবেশকবৃন্দ, স্থানীয় বীজ ব্যবসায়ী এবং অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন। যাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানবস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস করা সম্ভব। কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের বায়োপেস্টিসাইডের ব্যাবহারিক দিক, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং ফসলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজন অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ইশতেহার বাস্তবায়নে ‘নতুন যুদ্ধের’ ডাক প্রধানমন্ত্রীর

শেরপুরে টেকসই কৃষিতে ব্র্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

Update Time : ০৮:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬