বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ‘শেরশাহ্ নিউমার্কেট ব্যবসায়ী সমিতি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে হাজী আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল লতিফ নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (৪ মে, ২০২৬) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অন্যন্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি: মোঃ লাল মিয়া ও মোঃ আমির হোসেন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ পলাশ সরকার ও মোঃ কামরুজ্জামান ভুট্ট, সাংগঠনিক সম্পাদক: মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ: মোঃ আবু সাঈদ, দপ্তর সম্পাদক: মোঃ হাফিজ খন্দকার, প্রচার সম্পাদক: মোঃ ফেরদৌস সরকার, ধর্মীয় সম্পাদক: মোঃ রজব আলী,ক্রীড়া সম্পাদক: মোঃ শরিফ উদ্দিন। কার্যনির্বাহী সদস্য: মোঃ সেলিম রেজা-১, মোঃ সেলিম রেজা-২, মোঃ হারুন-অর-রশিদ, মো: আইয়ুব আলী এবং মো: হেলাল হোসেন। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























