বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান বাবু বাজারে শহীদ জাকির হোসেন মাস্টারের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিতহেয়েছে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা।
শহীদ জাকির হোসেন মাস্টার স্মৃতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাড়িদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল ফারুখ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীন, বিএনপি নেতা আরিফুর রহমান মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব আলী মন্ডল, যুবনেতা ফরহাদ হোসেন, আব্দুল হাকিম মুন্না, কাজল সাকিল, নাজমুল, ইউনুসসহ স্থানীয় নেতাকর্মীরা।
০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে শহীদ জাকির হোসেন মাস্টারের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৫:৫৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- ৮৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


























