০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ইরানকে ‌‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’র হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি পথ পুনরায় খোলার চেষ্টায় থাকা মার্কিন জাহাজে হামলা করলে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’ হবে। পারস্য উপসাগরে নাবিকসহ আটকে পড়া শত শত জাহাজকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র সোমবার একটি অভিযান শুরু করেছে, যা এই অঞ্চলকে আবার একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

তেহরান এই প্রণালির ওপর তাদের অবরোধ পুনরায় আরোপ করতে চেয়েছিল, যা বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যদিও মার্কিন সামরিক বাহিনী সাতটি ইরানি ছোট নৌকা ধ্বংস করার এবং ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উভয়ই আটক করার দাবি করেছে। তবে ইরান তা অস্বীকার করেছে।

৮০০টিরও বেশি জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক এই অঞ্চলে আটকা পড়ে আছেন। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চলমান মার্কিন নৌ অভিযানকে এযাবৎকালের অন্যতম সেরা সামরিক মহড়া হিসেবে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন যে, সাম্প্রতিক আলোচনায় ইরানি কর্মকর্তারা আগের চেয়ে অনেক বেশি নমনীয় ছিলেন।

মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগের জবাবে তিনি ফক্স নিউজকে বলেন, আমাদের কাছে আগের চেয়ে অনেক বেশি এবং উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

ইরানকে ‌‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’র হুমকি ট্রাম্পের

Update Time : ০৩:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬