০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুরে চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রাণীরহাট বাজার এলাকায় এক অটোভ্যান চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ও মারধর করে তার নতুন অটোভ্যানটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে রানিহাট বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত ওই চালকের নাম মিজানুর রহমান (৪৫) । তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাণীরহাট বাজারের তেল পাম্প ও রূপালী বাজারের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দিলে তার জ্ঞান ফেরে। সুস্থ হওয়ার পর মিজানুর রহমান জানান, গতরাতে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত তাকে গতিরোধ করে মারধর করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার নতুন কেনা অটোভ্যানটি নিয়ে চম্পট দেয়।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে গ্রাম পুলিশের সহায়তায় ভুক্তভোগী মিজানুর রহমানকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় হাফিজসহ আরও অনেকে উপস্থিত থেকে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছিনতাইয়ের অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি : বিমান প্রতিমন্ত্রী

শেরপুরে চালককে অজ্ঞান করে অটোভ্যান ছিনতাই

Update Time : ০৪:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬