০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শেরপুরে গরু চুরি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, চোরাই গরু উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে গরু চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই গরু, একটি পিকআপ গাড়ি, হাইড্রোলিক কাটার ও দড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল দায়ের করা শেরপুর থানার মামলায় অভিযানটি পরিচালনা করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. জাহাঙ্গীর আলম (৩৪), পিতা মো. নূর ইসলাম (ওরফে নীল চান), বাড়ি কামতাড়া ভোলাপাড়া; মো. সবুজ (২৮), পিতা মৃত হায়দার আলী; মো. আব্দুল আলিম (৩৮), পিতা মো. তোজাম্মেল সরকার উভয়ের বাড়ি জামুরহাট, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া; মো. আব্দুর রহমান (৩৫), পিতা মৃত ইয়ারহাম মিয়া, বাড়ি লুচিয়া নগরবাড়ি, ডাকঘর গাংগাইল বাজার, থানা মধুপুর, জেলা টাঙ্গাইল; এবং মো. আকাশ (২৪), পিতা মো. হেলাল, বাড়ি বুড়ইল, থানা সারিয়াকান্দি, জেলা বগুড়া।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে গরু চুরি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, চোরাই গরু উদ্ধার

Update Time : ০৭:৩৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬