বগুড়ার সারিয়াকান্দিতে মধ্যরাতে কালবৈশাখীর ঝরে উপজেলার বেশকিছু বসতবাড়ি, গাছপালা উপড়ে পরেছে। কালবৈশাখীর ঝরে পরা গাছ কাটতে গিয়ে দিলবর সরদার (৫৫) নামের ১জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দিলবর সরদার পৌর এলাকার নিজ বাটিয়া গ্রামের মৃত জালাল সরদারের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায় , গত রবিবার রাত ২ টার দিকে ঝড়বৃষ্টি হয়। ঝরে দিলবর সরদারের একটি ইউক্যালিপ্টাস গাছ তার প্রতিবেশীর ঘরের উপর পরে যায়। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দিলবর গাছটি সরানোর জন্য চেষ্টা করে। গাছটি কাটতে গিয়ে ডালের ঝাকুনিতে টিনের চাল থেকে মাটিতে পরে যায়। এ সময় তিনি তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঝড়ে উপজেলার মাঠে মাঠে কৃষকদের পাকা বোরোধান মাটিতে শুয়ে পরেছে এবং কোথাও বিভিন্ন ধরনের ফসলের ক্ষতির সংবাদ পাওয়া গেছে। ভারি বৃষ্টিপাতে নীচু এলাকার ধানের জমিতে পানি জমা হয়েছে এবং কোথাও ধানগাছ পানিতে আক্রান্ত হয়েছে। জানা যায় গত রবিবার রাত ২ টার পর ঝড় শুরু হয় সাথে প্রচুর বৃষ্টি প্রচন্ড রকমের বজ্রপাত হয়। প্রায় ৪০ মিনিট ধরে ঝড়ের তান্ডব চলে । ঝড়বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন গ্রামের বেশকিছু বসতবাড়ি গাছপালা ভেঙ্গে পরেছে।
এদিকে বাতাসে মাঠে মাঠে কৃষকদের পাকা বোরোধান মাটিতে শুয়ে পরেছে এবং কোথাও ধানগাছ থেকে ধান ঝরে পরারও খবর পাওয়া গেছে। এতে কৃষকদের ধান কাটতে শ্রমিক খরচ বেশি হবে বলে তারা মনে করছেন।সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের কৃষক বাদশা মিয়া জানান, রাতের কালবৈশাখী ঝরে তার ২ টি আধাপাকা টিনশেড ঘরের সিমেন্টের খাম ভেঙ্গে ঘরগুলো মাটিতে হেলে পরেছে। বসতবাড়ির পাশের নারিকেল গাছ ভেঙে পরে গেছে এবং গাছটি প্রতিবেশীর ঘরের উপরে পরে তার ঘরেরও বেশ ক্ষতি হয়েছে। মাঠের ডোবা জমির পাকা বোরোধান মাটিতে শুয়ে পরেছে এবং বেশকিছু ধানগাছ পানিতে আক্রান্ত হয়েছে। তিনি বলেন, ধানগাছ শুয়ে পরায় এ বছর ধান কাটতে শ্রমিক খরচ বেশি হবে।
বগুড়া জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাত ২ টা ৫ মিনিটে বগুড়ায় ঝড়বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। তা ২ টা ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। ২৪ ঘন্টায় বগুড়ায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এবিষয়ে, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস বলেন, ঝরে উপজেলা ভূমি অফিসের দেয়াল ভেঙে গেছে এবং উপজেলা চত্বরের বড় ২ টি গাছ উপরে পরেছে। ঝড়ে ভেঙ্গে পড়া গাছ কাটতে গিয়ে এক জনের মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারকে আপাতত নগদ ১৫ হাজার টাকা এবং শুকনো খাবার সহায়তা প্রদান করা হয়েছে। পুরো উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কাজ চলমান রয়েছে। উপজেলার ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























