০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার ভয়াবহ শেরপুরে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাও: আব্দুস সামাদের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা গ্রাস করে নেয় ঘরের সবকিছু। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপাকে পড়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা অনেকটা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

Update Time : ০৬:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬