বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজনকে কারাদন্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক ধারায় ড্রাম ট্রাক ও এক্সকাভেটর চালক তিনজনকে ১০ দিন করে কারাদন্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে পুকুরের মালিক এবং মাটি কাটার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে এবং চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ।
০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনের কারাদন্ড
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৬:০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- ৩৩০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ























