০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুর উপজেলায় পাঁচ হাজার টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মামলা হওয়ার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত করিম প্রামানিক (৬৫) ওরফে হাদু উপজেলার ভবানীপুর ইউনিয়নের বরাইদহ খন্দকারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি দিনমজুর হিসেবে কাজ করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, করিম প্রামানিকের বড় ছেলে শফিকুল ইসলাম (৩৩) স্থানীয় কাঠ ব্যবসায়ী আনোয়ার মোল্লার সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করতেন। ওই কাজের সুবাদে আনোয়ার মোল্লার কাছে তাঁর পাঁচ হাজার টাকা পাওনা ছিল।

গত ২১ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে আনোয়ার মোল্লা শফিকুল ইসলামকে বাড়িতে ডেকে নেন। সেখানে আগে থেকেই কয়েকজন অবস্থান করছিলেন। শফিকুল সেখানে পৌঁছালে তাঁকে গাছের ডাল দিয়ে মারধর করা হয়।

ছেলের চিৎকার শুনে করিম প্রামানিক এগিয়ে গেলে আনোয়ার মোল্লা তাঁর মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় অন্য আসামিরাও হামলায় অংশ নেন।

পরে স্থানীয় লোকজন এসে বাবা-ছেলেকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে করিম প্রামানিকের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। পরদিন চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তবে বাড়িতে ফেরার পর ২২ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহাদত প্রামানিক বুধবার রাতে শেরপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় আনোয়ার মোল্লাসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দীন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বুধবার রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি আনোয়ার মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ১

Update Time : ০৭:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬