১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বগুড়ায় তিন লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে। সোমবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টার দিকে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ।

বগুড়া স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২ হাজার ৮৭৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে এ কর্মসূচি চলবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছে। এছাড়া ৬ জন রোগী হাম পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং বর্তমানে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৭ জন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. এ কে এম কামরুজ্জামান, বগুড়া জেলা প্রতিনিধি ডা. তারিক মো. রেজা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আজিজুল হক বাপ্পা এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৮:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬