বগুড়ার শেরপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার (১৮ এপ্রিল) সকালে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু।
এসময় উপস্থিত ছিলেন-পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম, পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ, উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযান চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশা নিধনে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























