০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

প্রধানমন্ত্রীর তারেক রহমানের বগুড়া জেলা সফরে যা থাকছে, যাত্রাবিরতি শেরপুরের আরডিএতে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০ এপ্রিল ২০২৬, সোমবার বগুড়া জেলা সফরে আসছেন। দিনব্যাপী এই সরকারি সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশন-এর ফলক উন্মোচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ করবেন।

সফরসূচির বিস্তারিত: মাননীয় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সকাল ০৬:০০ মিনিটে সড়ক পথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০:৩০ মিনিটে বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর বেলা ১১:০০ টায় তিনি জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

বেলা ১১:৩০ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। এরপর তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন।

১২:৪৫ টায় বাগবাড়ীতে উপস্থিতি শেষে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর ১:৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

দুপুর ২:৪৫ টায় বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা করবেন। সেখানে বিরতি শেষে বিকেল ৪:০০ টায় প্রধানমন্ত্রী আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর তিনি বিকেল ৫:৪৫ টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬:০০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-তে স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন এবং রাত ১১:০০ টায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরটি সম্পূর্ণ সরকারি সফর। তাঁর সফরসঙ্গী হিসেবে ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর তারেক রহমানের বগুড়া জেলা সফরে যা থাকছে, যাত্রাবিরতি শেরপুরের আরডিএতে

Update Time : ০৬:৩৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬