০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রয়-বিক্রয়ে চরম ভোগান্তি!

বগুড়ার শেরপুর উপজেলা মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম চলমান থাকে। আর এই জমি ক্রয়-বিক্রয়ের অন্যতম প্রধান ধাপ হলো সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন। কিন্তু স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৫০টি জমির দলিল রেজিস্ট্রি হওয়ার চাহিদা রয়েছে। অথচ এখানে কোনো স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় সপ্তাহে মাত্র দুই দিন অন্য একটি অফিস থেকে আগত সাব-রেজিস্ট্রার দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর ফলে সপ্তাহের পাঁচ দিনের কাজ এসে জমা হচ্ছে ওই দুই দিনে। এতে করে অফিসে তৈরি হচ্ছে অতিরিক্ত ভিড়, দীর্ঘ অপেক্ষা এবং বিশৃঙ্খল পরিবেশ। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেকেই দিন শেষে দলিল রেজিস্ট্রি করতে পারছেন না।
ভুক্তভোগীরা জানান, সময় স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রে দলিলের স্বাক্ষরের আগেই ক্রেতার কাছ থেকে বিক্রেতা টাকা বুঝে নিচ্ছেন। কিন্তু নির্ধারিত দিনে দলিল রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় ক্রেতারা পড়ছেন অনিশ্চয়তায়। অনেক সময় এমন ঘটনাও ঘটছে যে, দলিল রেজিস্ট্রি না করেই ফিরে যাওয়ার পর বিক্রেতা আর জমি রেজিস্ট্রি করে দিতে আগ্রহ দেখাচ্ছেন না।

ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু দলিল হচ্ছে না। পরে বিক্রেতা যদি মত পরিবর্তন করে, তাহলে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ব।”

এদিকে আবার দলিল লেখকেরাও পরছে বিপাকে, সেবা দানকারীদের সঠিক সময়ে সেবা দিতে না পেরে তাদের কর্ম অনিশ্চিত হয়ে পড়ছে।
অনেকেই মনে করছেন এই পরিস্থিতিতে জমি সংক্রান্ত বিরোধ ও প্রতারণার ঝুঁকি বাড়াচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন দলিল লেখক সহ ভুক্তভোগীরা। তারা শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ দিয়ে নিয়মিত কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেরপুর দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস বলেন, আমরা এই সমস্যা নিরসনের জন্য দলিল লেখকরা সবাই মিলে কর্তৃপক্ষের বরাবর আবেদন করেছি দ্রুতই এই জটিলতা নিষ্পত্তি হবে।

শেরপুরের মতো একটি ব্যস্ত উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তি ও অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণই পারে এই সংকট থেকে উত্তরণের পথ দেখাতে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রয়-বিক্রয়ে চরম ভোগান্তি!

Update Time : ০৫:৪৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬