০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শেরপুরে ২৫০০ লিটার ডিজেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি

বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা আদায়ের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স বিমল ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করে তা সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

জানা যায়, মেসার্স বিমল ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন চন্দ্র মন্ডল তার নির্ধারিত লাইসেন্স সীমার চেয়ে অতিরিক্ত তেল মজুত করেছিলেন। বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী সর্বোচ্চ ৫ হাজার লিটার ডিজেল রাখার অনুমতি থাকলেও তিনি প্রায় ৯ হাজার লিটার তেল সংগ্রহ করেন। বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি অবশিষ্ট ২ হাজার ৫০০ লিটার তেল গোপনে মজুত করে রেখেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। তিনি জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় পেট্রোলিয়াম আইনের আওতায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা তেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থা করা হয়।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বোরো মৌসুমের এই সময়ে তেলের অভাবে তারা জমিতে সেচ দিতে পারছিলেন না। বাজারে সংকট দেখিয়ে ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করছিলেন। প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানের ফলে ন্যায্যমূল্যে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আরব আলীসহ একাধিক স্থানীয় কৃষক।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ২৫০০ লিটার ডিজেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি

Update Time : ০৭:৫০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬