০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিশ্ব অর্থনীতির ক্ষতি ইতোমধ্যেই শুরু: আইএমএফ

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ওয়াশিংটনে সংস্থাটির স্প্রিং মিটিংসে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, সংঘাত এখনই থেমে গেলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমবে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

আইএমএফের মতে, সংঘাত অব্যাহত থাকলে এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি বাড়তে থাকলে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে আসতে পারে ২ শতাংশে। একই সঙ্গে আগামী বছরে মূল্যস্ফীতি ৬ শতাংশেরও বেশি বাড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থনৈতিক চাপ সব দেশে সমানভাবে পড়বে না। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এ ছাড়া উন্নয়নশীল দেশগুলো এই সংকটের প্রভাব আরও তীব্রভাবে অনুভব করবে বলে সতর্ক করেছে আইএমএফ। সংস্থাটির মতে, এসব দেশের ওপর অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্ব অর্থনীতির ক্ষতি ইতোমধ্যেই শুরু: আইএমএফ

Update Time : ০৬:১৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬