বগুড়ায় শেরপুর উপজেলা জামায়াতের থানার সকল দায়িত্বশীল নেতৃবৃন্দদের নিয়ে মাসিক পরিকল্পনা ভিত্তিক
“থানা বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাদ আসর শেরপুর উপজেলা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় হামছায়াপুর গ্রামে থানার সকল দায়িত্বশীলদের উপস্থিতিত্বে থানা আমীর আলহাজ্ব মাওলানা দবিবুর রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ।
আরো উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, সহঃ সেক্রেটারি আনিসুর রহমান, সহঃসেক্রেটারি শফিকুল ইসলাম, সাবেক বাইতুল-মাল রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল বৃন্দ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















