০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শেরপুরে অতিরিক্ত তুষ বোঝাইয়ের কারণে উল্টে গেল ট্রাক

বগুড়ার শেরপুরে অতিরিক্ত তুষ বোঝাইয়ের কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার হাসপাতাল রোড কবরস্থান সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত মাল বোঝাই থাকায় ট্রাকটি চলাচলের সময় ভারসাম্য হারিয়ে হঠাৎ রাস্তার পাশে উল্টে পড়ে। এ সময় ট্রাকটির চাকা উপরে উঠে যায় এবং সেটি কবরস্থানের প্রাচীরে লেগে থেমে যায়। এতে ট্রাকচালকসহ ৭ জন শ্রমিক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে স্থানীয়রা জানান, ঘটনাস্থলের সড়কটি অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীদের হাসপাতালে আনা-নেওয়া করা হয়। বিশেষ করে শেরপুর-ধুনট অঞ্চলের রোগীরা শহরের এই ব্যস্ততম সড়কের পাশেই গড়ে ওঠা অসংখ্য ক্লিনিক ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিতে আসেন। এমন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচল করায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেরপুরে অতিরিক্ত তুষ বোঝাইয়ের কারণে উল্টে গেল ট্রাক

Update Time : ০৭:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬