০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রকে ‘একনায়কতন্ত্র’ পরিত্যাগের আহ্বান ইরানের, চুক্তির ইঙ্গিত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে ‘একনায়কতান্ত্রিক আচরণ’ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি ইরানি জনগণের অধিকারকে সম্মান করে, তাহলে দুই দেশের মধ্যে একটি চুক্তির পথ তৈরি হতে পারে।

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে চলা আলোচনার প্রসঙ্গে এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, ‘যদি মার্কিন সরকার তাদের একনায়কতন্ত্র পরিত্যাগ করে এবং ইরানি জাতির অধিকারকে সম্মান করে, তাহলে অবশ্যই একটি সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজে পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, আলোচনায় যুক্ত ইরানের প্রতিনিধিদলের সদস্যদের তিনি সাধুবাদ জানান। বিশেষ করে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মুহাম্মদ বাঘের গালিবাফের প্রশংসা করেন।

তিনি যোগ করেন, ‘আমার প্রিয় ভাই ড. গালিবাফসহ আলোচক দলের সদস্যদের আমি অভিনন্দন জানাই এবং বলি—আল্লাহ আপনাদের শক্তি দিন।’

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তার পাশাপাশি আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিতও দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

সূত্র: আল-জাজিরা

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে ‘একনায়কতন্ত্র’ পরিত্যাগের আহ্বান ইরানের, চুক্তির ইঙ্গিত

Update Time : ০৬:২০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬