০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

হাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০

হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়েরে মর্মান্তিক পদদলিতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির

হাইতির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জেন হেনরি পিটিট জানান, ইস্টার উপলক্ষে বার্ষিক সমাবেশ চলাকালে শনিবার (১১ এপ্রিল) এই ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গভীর সমাবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি বলেন, মিলো শহরের ওই স্থানে ‘অনেক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটন অনুষ্ঠানের সময়’ দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, একটি তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে’ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমে প্রচারের পর দুর্গটির প্রতিষ্ঠা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত হয়েছিল। জানা গেছে, প্রবেশপথের কাছে পদদলিতের ঘটনা শুরু হয় এবং হঠাৎ ভারি বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।

হাইতির স্থানীয় একটি পত্রিকা সিভিল প্রোটেকশনের প্রধান পেটিটের বরাত দিয়ে জানায়, এ ঘটনায় অন্তত ৩০ জন মারা গেছে। তবে সরকারি বিবৃতিতে মৃতের সংখ্যা উল্লেখ করা হয়নি।

ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পরই হাইতিতে এ ঐতিহাসিক দুর্গটি নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার পর বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি এটি নির্মাণ করেন। বর্তমানে এটি দেশটির স্বাধীনতার প্রতীক এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ার গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

হাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০

Update Time : ০৪:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬