০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শেরপুরে গরু চুরির ঘটনার শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া শফি, রঞ্জু, জিহাদ ও পলাতক আসামি কান্টুর দৃষ্টান্তমূলক শাস্তি এবং চুরি হওয়া গরু দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার শাহ্বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো গ্রামবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, সোনা মিয়া, ফয়সাল, জাহাঙ্গীর, আলমগীর হোসেন, জিন্না, রচনা খাতুন, বিউটি আক্তার, বিথি প্রমুখ।

বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে গরু, ব্যাটারিচালিত অটো, ও বাসা বাড়িতে চুরির ঘটনা বেড়ে গেছে, যা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও চুরি হওয়া গরু উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে গরু চুরির ঘটনার শাস্তির দাবিতে মানববন্ধন

Update Time : ০৭:০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬