০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

বিদায় উচ্চতর শিক্ষার সোপানে পা রাখার এক বিশেষ মুহূর্ত : এমপি সিরাজ

বগুড়ার শেরপুরে ধনকুন্ডি শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায় মানেই শেষ নয়, বরং এটি এক নতুন দিগন্তের শুরু। এই বিদায় তোমাদের উচ্চতর শিক্ষার সোপানে পা রাখার এক বিশেষ মুহূর্ত। তোমরা এখান থেকে যে শিক্ষা ও আদর্শ গ্রহণ করেছ, তা যেন সারা জীবন তোমাদের পথ দেখায়।

দেশের যোগ্য নাগরিক হয়ে তোমরাই এদেশের মুখ উজ্জ্বল করবে। তিনি নতুনদের স্বাগত জানিয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদায় উচ্চতর শিক্ষার সোপানে পা রাখার এক বিশেষ মুহূর্ত : এমপি সিরাজ

Update Time : ০৬:১৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬