০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

শেরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানেই পাম্পগুলো তেলশূন্য!

বগুড়ার শেরপুরে ফিলিং স্টেশনগুলোতে জেলা প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনা হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র দেখে তেল দেওয়ার কথা থাকলেও তার কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। মহাসড়ক দখল করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ বাইকাররা।

অন্যদিকে কিছু বাইকার বিভিন্ন ফিলিং স্টেশন হতে তেল নিয়ে পরে বের করে বোতলে করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। যেখানে আগে পাম্পগুলো একবার তেল আনলে ৭ দিন ধরে বিক্রি করতে পারত, সেখানে এখন কয়েক ঘণ্টার ব্যবধানেই পাম্পগুলো তেলশূন্য হয়ে পড়ছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন- এত তেল যাচ্ছে কোথায়?

দেখা যায়, তেল নিতে আসা গ্রাহকদের মধ্যে চরম বিশৃঙ্খলা। এলোমেলোভাবে লাইনে দাঁড়ানো নিয়ে প্রতিনিয়তই ঘটছে বাকবিতণ্ডা, পরিস্থিতি গড়াচ্ছে হাতাহাতি পর্যন্ত। পাম্পগুলোর সামনে মহাসড়কের একাংশ দখল করে বাইকের দীর্ঘ লাইন তৈরি হওয়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

বিশৃঙ্খলারোধে এবং সুষ্ঠু বণ্টন নিশ্চিতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে শেরপুর উপজেলার ৯টি ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। সুস্পষ্ট নির্দেশনা ছিল ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও গাড়ির বৈধ কাগজপত্র যাচাই করেই কেবল তেল সরবরাহ করা হবে। আশেপাশের অন্যান্য উপজেলায় এই নির্দেশনার সুফল দেখা গেলেও শেরপুরে চিত্র সম্পূর্ণ ভিন্ন।

অধিকাংশ পাম্পে ট্যাগ অফিসারদের ভূমিকা একেবারেই দেখার মত না। অনিয়মকেই এখানে নিয়ম বানিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি ‘নাবিল হাইওয়ে ফিলিং স্টেশনে’ অভিযান চালিয়ে কাগজপত্র ও হেলমেট না থাকায় দুই বাইকারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের অভিযান শেষ হওয়ার পরপরই সেখানে আবারও শুরু হয় সেই পুরোনো নৈরাজ্য। বিনা হেলমেট ও কাগজপত্রে অবাধে দেওয়া হতে থাকে তেল।

এ বিষয়ে ফিলিং স্টেশনের মালিকরা বলেন, ‘ট্যাগ অফিসাররা আমাদের যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেভাবেই তেল দিচ্ছি।’

অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও ভয়াবহ চিত্র। কারো মোটরসাইকেলে ট্যাংকিতে ৫০০ টাকার তেল দিতে নিয়ে মাত্র ২০০ টাকার তেল তুলতেই ভরে যাচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, পাম্পগুলোতে কঠোরভাবে কাগজপত্র যাচাই ও নিয়ম মেনে তেল সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কালোবাজারি রোধে নিয়মিত নজরদারি জোরদার করা জরুরি।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করায় নাবিল হাইওয়ে ফিলিং স্টেশনে দুইজনকে জরিমানাও করা হয়েছে। নির্দেশনার বাইরে গিয়ে কেউ তেল দিচ্ছে কি না বা কোনো অনিয়ম হচ্ছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা হবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানেই পাম্পগুলো তেলশূন্য!

Update Time : ০৭:৪০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬