০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে ইরান কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে।

শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরানের কৌশল শুধুমাত্র পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়, তাদের লক্ষ্য আগ্রাসী পক্ষকে এমনভাবে শাস্তি দেয়া যাতে ভবিষ্যতে তারা পুনরায় হামলার সাহস না করে। যুদ্ধবিরতির পরে পুনরায় হামলা চালানোর পরিস্থিতি তারা চাইছে না; বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই প্রধান লক্ষ্য।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যেগুলো ইসরাইল নিয়ন্ত্রিত এলাকা এবং মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করছে।

ইরান আরও জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ শক্তিশালী করেছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে।

শেখারচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই জলপথ খুলতে মিত্র দেশগুলোর সাহায্য চাইলেও অনেক দেশ এতে সরাসরি অংশ নিতে আগ্রহ দেখায়নি। তিনি আরও অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছেন এবং সম্ভাব্য স্থল অভিযান হুমকি দিচ্ছেন। এর জবাবে ইরান যেকোনো কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছাবে সরকার

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান

Update Time : ০৫:৪৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬