বগুড়ার শেরপুরে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকিজুল হাসান জীবন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকিজুল হাসান জীবন শেরপুর থানার উত্তর সাহাপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
অভিযানের বিষয়ে এসআই তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল।
০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে ২৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৭:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- ৩১৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ























