বগুড়া শহরের উপকন্ঠে চারমাথা থেকে ১শ’ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, বগুড়া সদরের নিশিন্দারা মন্ডলপাড়া আমবাগান এলাকার ফেরদৌস আকন্দের ছেলে রাব্বী আকন্দ(৩০) ও তার স্ত্রী সুইটি আক্তার (২৬)।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























