০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

শেরপুরে গরু চুরির অভিযোগে গণধোলাই দিয়ে ৩ যুবককে পুলিশে সোপর্দ

বগুড়ার শেরপুরে গরু চুরির অভিযোগে ধাওয়া করে ৩ যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত সোমবার উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাবালা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলেও জানা গেছে। পুলিশের কাছে সোপর্দকৃতরা হলো আমজাদ হকারের ছেলে জয়নাল হোসেন (জিহাদ), শফিক ও রঞ্জু সরকার।

এলাকাবাসি সূত্রে জানা যায়, কৃষ্ণপুর নামাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ৪টি গাভী (দাম প্রায় ৭ লক্ষ টাকা) গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় পিকআপে করে চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়ার ১৫ মিনিট পর একই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে শফিক ও মঞ্জুর চলে যায়।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী বিকেলে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদেরকে গণধোলাই দিয়ে অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে অভিযুক্ত রঞ্জু চুরির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে, এই ঘটনার বিষয়ে সে কিছুই জানি না। উল্টো এলাকাবাসী তার দুটি ছাগল নিয়ে গেছে। এদিকে গ্রামবাসী জানান, শফিক, রঞ্জু, জয়নাল ও কান্টু এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরি ও মাদকের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান ।

শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মইনুদ্দীন জানান, গরু চুরির অভিযোগে গণধোলাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে গরু চুরির অভিযোগে গণধোলাই দিয়ে ৩ যুবককে পুলিশে সোপর্দ

Update Time : ১২:০০:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬