০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

শেরপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে পাওনা টাকা চাওয়ায় মতিউর রহমান (৬৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় রবিবার (২৯মার্চ) নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ১২জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- শরিফ সুঘাট গ্রামের খোদা বক্স (৫৬), রুবেল আহমেদ (২৭), শাহাদৎ হোসেন (২৮), জাফর আলী (২৫), মিল্লাহ হোসেন (২২), জাহিদ হাসান (২৯), বেলাল হোসেন (৫৫), স্বপন মিয়া (১৯), নুর আলম (৪০), মোস্তফা কামাল (৩২) জাহেদা বেগম (৩৫) ও বেলি বেগম (২৭)।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে একই গ্রামের বেলাল হোসেনের নিকট পাওনা টাকা চাইতে যান মতিউর রহমান। এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এমনকি লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে ফেলেন প্রতিপক্ষের ওইসব সন্ত্রাসীরা।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ বিকেলের দিনে মারা যান তিনি।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন ঘটনান সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাত ব্যক্ত করেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট সামলাতে আসছে ‘ফুয়েল পাস’, কিউআর কোডে মিলবে নির্ধারিত তেল

শেরপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

Update Time : ০৭:১৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬